স্বপ্নকুটির প্রপার্টিজ সম্পর্কে জেনে নেয়া যাক

আমরা বাংলাদেশে বড় বড় প্রজেক্ট নির্মাণ করি এবং সেগুলো শেয়ারে বিক্রি করি। কোম্পানিটি কীভাবে কাজ করে এবং এর পেছনে কারা আছেন, তা নিচে দেওয়া হলো:

আমরা আমাদের বানানো প্রজেক্টগুলোই সেল করি:

স্বপ্নকুটির জমি কেনে, প্ল্যান করে এবং নিজস্ব টিম দিয়ে সাইট নির্মাণের কাজ করে। কোনো থার্ড-পার্টির হাতে কাজ দিয়ে সেখান থেকে মার্জিন রেখে আপনার কাছে বিক্রি করা হয় না। আমরা রেসিডেনশিয়াল, কমার্শিয়াল এবং বড় বড় ট্যুরিজম প্রজেক্ট নিয়ে কাজ করি। কুয়াকাটার মেরিন প্যারাডাইস এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট। প্রতিটি প্রজেক্টকে শেয়ারে ভাগ করা হয়, তাই যে প্রজেক্টটি একা কেনা আপনার জন্য অসম্ভব ছিল এখন আপনি চাইলেই তার একটি অংশের মালিক হতে পারবেন।

Swapnokutir project
180+
ইতিমধ্যে ১৮০+ ইনভেস্টর আমাদের সাথে যুক্ত হয়েছেন
অ্যাকটিভ ইনভেস্টর
0 +
প্রজেক্ট ডেলিভার্ড
0 +
প্রপার্টি শেয়ার বিক্রি হয়েছে
0 +
বাংলাদেশে ১২+ বছর ধরে রিয়েল এস্টেট নির্মাণের অভিজ্ঞতা
0 +

আমরা কেন শেয়ারে বিক্রি করি:

Swapnokutir project

বাংলাদেশে বেশিরভাগ মানুষের পক্ষেই পুরো একটি ফ্ল্যাট বা হোটেল কেনা প্রায় অসম্ভব, যার কারণে বড় প্রজেক্টগুলোতে ঘুরেফিরে ওই গুটি কয়েক মানুষই ফান্ডিং করার সুযোগ পায়। একটি প্রজেক্টকে শেয়ারে ভাগ করার ফলে এখন আরও অনেকেই এর একটি অংশের মালিক হওয়ার সুযোগ পাচ্ছেন।

Swapnokutir project
আমাদের লক্ষ্য

প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রজেক্ট নির্মাণ করে তা ইনডিভিজ্যুয়াল শেয়ারে বিক্রি করা, যাতে জমানো অল্প টাকা দিয়েও একজন মানুষ এমন প্রজেক্টের মালিক হতে পারেন, যা একা কেনা তার জন্য অসম্ভব ছিল। জমি রেডি করা থেকে শুরু করে প্ল্যান এবং নির্মাণের পুরো দায়িত্ব আমাদের, আর চুক্তিপত্রটি হবে সরাসরি আপনার নামে।

আমাদের ভিশন

এমন একটি দেশ গড়া, যেখানে প্রপার্টির মালিক হওয়ার জন্য কাউকে সারাজীবন অপেক্ষা করতে হবে না। আমরা চাই সব শ্রেণির আয়ের মানুষই যেন মেরিন প্যারাডাইসের মতো লাক্সারি প্রপার্টি, এর হোটেল, রিসোর্ট, ক্রুজ এবং অন্যান্য সবকিছুর একটি অংশের ওউনার হতে পারেন। আমাদের উদ্দেশ্য হলো, বড় ইনভেস্টররা যেভাবে ইনকাম করেন, ঠিক একইভাবে সাধারণ মানুষও যেন এগুলো থেকে আয় করার সুযোগ পান।

Swapnokutir project

The Values We Live By

১০ হাজার+
কমিউনিটি মেম্বার
Swapnokutir project
1

ওনারশিপ

আমরা নিজেরাই জমি কিনি, প্ল্যান করি এবং নির্মাণের কাজ করি

2

কাগজপত্র

প্রতিটি শেয়ারের বিপরীতে একটি রেজিস্টার্ড চুক্তিপত্র দেওয়া হয়। মুখের কথায় এখানে কিছু হয় না

3

এক্সেস

শেয়ারের সাইজগুলো এমনভাবে সাজানো হয়েছে, যেন জমানো অল্প টাকা দিয়েই ইনভেস্ট করা যায়

4

স্বচ্ছতা

প্রজেক্টের কাজের গতি দ্রুত হোক বা স্লো, কাজের একদম রিয়েল প্রোগ্রেস সবার সামনে তুলে ধরা হয়

Swapnokutir project
Swapnokutir project

নিশ্চিন্তে ইনভেস্ট করুন

সাইন করার আগেই প্রজেক্টের বিস্তারিত পড়ুন, সুবিধাগুলো ভালোভাবে যাচাই করুন এবং ডকুমেন্টসগুলো চেক করে নিন

আপনার ইনভেস্টমেন্টের ট্র্যাক রাখুন

পোর্টফোলিও, শেয়ারের বর্তমান ভ্যালু, লভ্যাংশ এবং প্রজেক্টের কাজের অগ্রগতি সবকিছু মনিটর করুন একটিমাত্র অ্যাপ থেকে